মুখ খুললেন রাহুল
অিভযোগ করে দল ছেড়ে যাওয়া সাবেক মন্ত্রী জয়ন্তী নটরাজনের বিষয়ে এবার মুখ খুললেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
রাহুল গান্ধীকে প্রকাশ্যে দোষারোপ করে কয়েক দিন আগে দল ছাড়েন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও গান্ধী পরিবারের বিশ্বস্ত জয়ন্তী নটরাজন। তাঁর অভিযোগ, তিনি পরিবেশমন্ত্রী থাকাকালে রাহুল গান্ধী তাঁর মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতেন।
দিিল্লর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিিল্লর জাহাঙ্গীরপুরি এলাকায় এক সমাবেশে রাহুল বলেন, ‘আমি নটরাজনকে পরিবেশ, উপজাতি ও গরিবদের বিষয়গুলোর দিকে নজর দিতে বলেছিলাম। একই সঙ্গে জানিয়ে দিয়েছিলাম, গরিবদের বিষয়টি আমি দেখভাল করব। গরিবদের জন্য শেষনিঃশ্বাস পর্যন্ত আমি লড়ে যাব।’
ওই বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেন রাহুল। তিনি বলেন, মোদি ভারত গড়ার আহ্বান জানান; আর প্রজাতন্ত্র দিবসে নিজের নামাঙ্কিত ১০ লাখ রুপির সু৵ট পরেন। মোদি মুখে ‘মেইড ইন ইন্ডিয়া’র কথা বললেও পোশাকটি ভারতে না বানিয়ে যুক্তরাজ্য থেকে বানিয়ে এনেছেন। এ ছাড়া বক্তব্যে আম আদমি পার্টিকে (এএপি) ক্ষমতাসীন বিজেপির ‘এজেন্ট’ হিসেবেও মন্তব্য করেন রাহুল।