মুম্বাইয়ে চোলাই পানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে বিষাক্ত চোলাই মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি।

আজ শনিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও ২১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে শুক্রবার পর্যন্ত ৫৩ জন মারা যান।
গত বুধবার সকালে প্রথমে একজন চোলাই মদ পানকারী অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে আজকে পর্যন্ত হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।