মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, আটকা অনেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে আজ শনিবার বিকেলে একটি ভবন ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ভবনের ভেতর আটকা পড়েছে আরও অনেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ওই ভবনের ধ্বংসাবশেষের ভেতর থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও তিনটি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিচ্ছে। তিনতলা ওই ভবনটিতে বিভিন্ন দোকানপাট ছাড়াও একটি পানশালা ও একটি কারখানা রয়েছে।