মুম্বাইয়ে ভবনধসে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে ভেন্ডিবাজার এলাকায় ধসে পড়েছে একটি পাঁচতলা ভবন। ছবি: এএফপি।
মুম্বাইয়ে ভেন্ডিবাজার এলাকায় ধসে পড়েছে একটি পাঁচতলা ভবন। ছবি: এএফপি।

ভারতের মুম্বাইয়ে ভেন্ডিবাজার এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভবনধসের এ ঘটনা ঘটে। ধসে পড়ার পর ভবনটিতে কমপক্ষে ৪০ জন আটকে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করে প্রশাসন। খবর এএফিপর।

ঘটনাস্থলে পুলিশের সঙ্গে ৪৩ সদস্যের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারকাজ চলাকালীন ধ্বংসস্তূপের ভেতর থেকে টেনে বের করে আনা হয় মরদেহগুলো।

গত মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে ভারতের মুম্বাই নগর। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে শহরের অধিকাংশ রাস্তা ডুবে গেছে পানিতে। বৃষ্টির কারণে কার্যত অচল হয়ে পড়ে দেশটির এই বাণিজ্যিক রাজধানী। এখন পর্যন্ত মারা গেছে ১০ জন।

এর আগে গত ২৫ জুলাই মুম্বাইয়ের ঘাটকোপারে একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে তিনজন নিহত হয়।