মুম্বাইয়ে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন
প্রতীকী ছবি

ভারতের মুম্বাইয় শহরের কাঞ্জুরমার্গে স্যামসাং সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার আগুন লাগার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগুন নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ও চারটি পানির ট্যাংকার ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রশান্ত কদম নামে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘রাত ৯টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের বলা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।’ আগুন লাগার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান