মুর্শিদাবাদে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্শিদাবাদে দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদে দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালিয়ে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
মুর্শিদাবাদ জেলার দৌলতবাদ বালিঘাট সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। গতকাল সোমবারই বাস থকে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে আজ আরও ছয়জনের লাশ উদ্ধার করে। তারা বলছে, নদীতে আরও লাশ মিলতে পারে।

বাসটিতে ৬০ জনের বেশি যাত্রী ছিল বলে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন।

মুর্শিদাবাদে দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত
মুর্শিদাবাদে দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

আজ প্রাণে রক্ষা পাওয়া দুই বাসযাত্রী সংবাদমাধ্যমকে জানান, বাসের চালক সেতুতে ওঠার সময় মুঠোফোনে কথা বলছিলেন। যাত্রীরা চালককে ফোন বন্ধ করে বাস চালাতে বললেও তিনি আমল দেননি।

দুর্ঘটনায় পড়া বাসটি করিমপুর থেকে মালদহ জেলায় যাচ্ছিল। রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। নদীতে তখন ৩০ ফুট পানি ছিল। এ সময় স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে নামে।