মুর্শিদাবাদে বাংলাদেশি বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের মহকুমা উপকারাগারে বিচারাধীন এক বাংলাদেশি বন্দীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হানিফ শেখ। বয়স ২৮।

বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ২১ জুলাই রাতে বাংলাদেশের এই যুবককে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, হানিফের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে।

২২ জুলাই হানিফকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়। এরপর তাঁকে জঙ্গিপুরের মহকুমা উপকারাগারে নিয়ে যাওয়া হয়।

গত সোমবার রাতে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানে গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের মানবাধিকার সুরক্ষা মঞ্চ বা মাসুমের মুর্শিদাবাদ জেলার কর্মকর্তা গোপেন চন্দ্র শর্মা এই মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কারাগারে এর আগেও বেশ কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত্যুর পর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।