মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার মুখ খুললেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গো-রক্ষার নামে ভারতের বিভিন্ন স্থানে একের পর এক মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার মুখ খুললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানে দেশে সাম্প্রদায়িক বিরোধ বেড়ে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
মনমোহন সিং বলেন, ‘দেশে ধর্মের নামে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে আমার কবি আল্লামা ইকবালের একটি কবিতা মনে পড়ছে। যার অর্থ হলো, ধর্ম আমাদের পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা শেখায় না। হিন্দুস্তান আমাদের মাতৃভূমি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সবার উচিত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। যেমন ঐক্য ও সম্প্রীতি থাকে একটি পরিবারের মধ্যে।’
মনমোহন সিং বলেন, ‘ভারতের সব নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশের নিরাপত্তা বিধান করতে হবে। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সংবিধানে নির্দেশিত পথ অনুযায়ী চলার পরিবেশ তৈরি করতে হবে।’