মৃণালিনী সারাভাই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃণালিনী সারাভাই
মৃণালিনী সারাভাই

কিংবদন্তিপ্রতিম ভরতনাট্যম শিল্পী মৃণালিনী সারাভাই আর নেই। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণেই ধ্রুপদি নৃত্যের এই কৃতী শিল্পীর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। খবর এনডিটিভির।
মৃণালিনী সারাভাইয়ের ছেলে কার্তিকেয় সারাভাই জানান, অসুস্থ হয়ে পড়লে মৃণালিনীকে আহমেদাবাদের এক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে হাসপাতালেই তিনি মারা যান।
মৃণালিনীর মৃত্যুর পর তাঁর মেয়ে খ্যাতনামা ধ্রুপদি নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই ফেসবুক পোস্টে বলেন, ‘আমার মা মৃণালিনী সারাভাই জীবনের অন্তিম নৃত্যের জন্য এইমাত্র চলে গেলেন।’
আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে প্রশিক্ষণ শেষে মৃণালিনী ভারতে ফিরে আসেন এবং তাঁর নৃত্যশিল্পীর জীবন শুরু হয়। ১৯৪৮ সালে আহমেদাবাদে তিনি একটি নৃত্য ইনস্টিটিউট স্থাপন করেন। এ পর্যন্ত সেখানে হাজারো নৃত্যশিল্পী প্রশিক্ষণ নিয়েছেন।