মৃত ১২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় জানায়, ৩ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে মারা গেছেন ১ হাজার ১৯৮ জন। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৪০। গত বুধবারের তথ্য অনুযায়ী, সংক্রামক এ রোগে গুজরাটে মৃতের সংখ্যা ২৯২ ও আক্রান্তের সংখ্যা ৪৯০৪; রাজস্থানে মৃতের সংখ্যা ২৮৬ ও আক্রান্তের সংখ্যা ৫৭৮২; মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৬৮ ও আক্রান্তের সংখ্যা ১১৩১; মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১৭০ ও আক্রান্তের সংখ্যা ২০০৫ জন।
টাইমস অব ইন্ডিয়া