মৃতের সংখ্যা ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে অন্তত আরও একজনের মৃত্যু হওয়ায় রাজ্যে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১-এ। সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২৩। মঙ্গলবার বিরোধী দল সিপিএমের প্রবীণ নেতা গৌতম দেব সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হয়েছে। গৌতম দেবকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১০ সপ্তাহে দেশটিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৭৩১ জন। মোট আক্রান্ত ২৯ হাজার ৯৩৮ জন। কলকাতা প্রতিনিধি