মৃত্যুদণ্ড বিলোপের প্রস্তাব পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভায় গতকাল শুক্রবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান করার পক্ষে একটি প্রস্তাব পাস করা হয়েছে। খবর দ্য হিন্দুর।
ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা সংশোধন করে মৃত্যুদণ্ড রহিতের প্রস্তাবটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, খুনের দায়ে কারও মৃত্যুদণ্ড কার্যকর আরেকটি খুনেরই শামিল।