মেঘালয়ে বাস খাদে পড়ে নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মেঘালয়ে বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
পুলিশ আজ বুধবার জানিয়েছে, গতকাল মঙ্গলবার মেঘালয় রাজ্যের পার্বত্য জেলা পূর্ব খাসির সোনাপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
মেঘালয় পুলিশের মহাপরিদর্শক রাজীব মেহতা বলেন, বাসটি শিলচর থেকে আসামের গুয়াহাটিতে যাচ্ছিল। রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাঁদের শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।