মোদি একনায়ক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ১০০ দিন উপলক্ষে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ একটি জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন, কাজের ক্ষেত্রে মোদি সরকার তার অগ্রাধিকারগুলো যথাযথভাবে চিহ্নিত করতে পেরেছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি উৎসাহ চোখে পড়ছে না। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মোদিকে একনায়কসুলভ বলে মনে করেন অনেকে। জরিপে অংশগ্রহণকারী ১৬ শতাংশ মোদির সরকারকে ‘চমৎকার’, ৪২ শতাংশ ‘ভালো’ এবং একটি অংশ ‘গড়পড়তা’ বলে উল্লেখ করেন। ১২ শতাংশ তাঁর সরকারকে ‘খুব খারাপ’ বলে মনে করেন।
টাইমস অব ইন্ডিয়া