মোদি ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে। জনগণকে বিভক্ত করতে সরকার ইচ্ছা করেই এই অবস্থা সৃষ্টি করছে। খবর পিটিআইয়ের।
গতকাল মঙ্গলবার দলের এক বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও দেশের আরও কয়েকটি স্থানে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে। আগের দিন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও অভিযোগ করেন, উত্তর প্রদেশে ঠান্ডা মাথায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে।
কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) এক বিশেষ সম্মেলনে সোনিয়া বলেন, কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার দুই সপ্তাহ পর থেকে সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে থাকে। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবেই এই কাজটি করা হচ্ছে। উত্তর প্রদেশে এ পর্যন্ত ৬০০টির বেশি সহিংস ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রেও হয়েছে। তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রশ্নে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে মোদির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন।