মোদিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সদস্য কুনাল ঘোষ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে নিজেকে নির্দোষ দাবি করেছেন। দুই পাতার ওই চিঠিতে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের একাংশ সিবিআই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। কুনাল বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবেই তিনি সারদা গোষ্ঠীর মিডিয়া শাখায় কাজ করতেন। সারদা কেলেঙ্কারিতে গত বছরের নভেম্বরে গ্রেপ্তার হন কুনাল ঘোষ। চলতি বছরের মে মাসে কারাগার থেকে সিবিআইকে তিনি ৯১ পাতার একটি চিঠি লিখেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও তিনি চিঠি লিখেছিলেন।