মোদিকে মানা করেন তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের গোলযোগপূর্ণ প্রদেশ বেলুচিস্তানের প্রসঙ্গ তোলা উচিত হবে কি না—তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছিলেন। তখন সতর্ক করে কয়েকজন মন্ত্রী তাঁকে বলেছিলেন, বিষয়টি ভাষণে না তোলাই ঠিক হবে। নাম না প্রকাশের শর্তে ভারতের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগস্টের শুরুতে এক বৈঠকে মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, বেলুচিস্তান নিয়ে কথা বলার ভাবনাটি ভালো, কিন্তু স্বাধীনতা দিবসের ভাষণে তা হয়তো ভালো ঠেকবে না। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ রকম মত দেন। গত স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেন, বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিতে দৃষ্টি দেওয়ায় সেখানকার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞ।
এনডিটিভি