মোদির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রত্যেক সাংসদকে ২০১৯ সালের মধ্যে তিনটি করে গ্রামের দায়িত্ব নিয়ে এগুলোর উন্নতির জন্য কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার ‘সাংসদ আদর্শ গ্রাম যোজনা’ প্রকল্পের উদ্বোধন করে জনপ্রতিনিধিদের এই দায়িত্ব দিলেন তিনি। প্রকল্পের আওতায় সাংসদেরা গ্রামগুলোর বিভিন্ন অবকাঠামোগত উন্নতি করবেন। নরেন্দ্র মোদি বলেন, ‘সব মিলিয়ে (দুই কক্ষে) আমরা প্রায় আট শ সাংসদ। প্রত্যেকে তিনটি করে গ্রামের উন্নয়ন করলে ২০১৯ সালের মধ্যে প্রায় আড়াই হাজার গ্রামকে আমরা এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারব। টাইমস অব ইন্ডিয়া