মোদির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিংয়ের বিরুদ্ধে ওঠা কথিত ‘অসদাচরণের’ খবরের তীব্র প্রতিবাদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণমাধ্যমে খবর বেরিয়েছে, উত্তর প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পঙ্কজকে কোনো এক অসদাচরণের জন্য তিরস্কার করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী গতকাল বুধবার টুইটারে লেখেন, এ খবর ‘নির্জলা মিথ্যা’। আরও খবর রটেছে, ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় উত্তর প্রদেশ বিধানসভার নয়ডা আসনের উপনির্বাচনে ছেলেকে মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন রাজনাথ। এনডিটিভি