প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্লোগান দেন, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে নয়।’ গতকাল বুধবার লোকসভায় কংগ্রেস সাংসদদের এমনটাই অনুরোধ করলেন দলের প্রধান সোনিয়া গান্ধী। গতকাল লোকসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে সোনিয়া গান্ধীর উপস্থিতিতে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এ সময় সোনিয়া গান্ধী ওই সাংসদকে থামিয়ে দেন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দাও। কিন্তু প্রধানমন্ত্রীর নাম নিও না।’ এরপর মোদির বিরুদ্ধে আর কোনো স্লোগান দেওয়া হয়নি লোকসভায়। এবারের শীতকালীন অধিবেশনজুড়ে কংগ্রেসের সাংসদেরা নরেন্দ্র মোদি ও তাঁর সরকারের সমালোচনায় মুখর ছিলেন। এনডিটিভি।