মোদির মধ্যাহ্নভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্লামেন্ট ভবনের ক্যানটিনে দুপুরের খাবার খেলেন। সে খাবারের দাম ছিল ২৯ রুপি। মোদি গতকাল সোমবার পার্লামেন্ট ভবনে দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন। পার্লামেন্ট সদস্যরা সাধারণত এখানে খেয়ে থাকেন। সরকার অনেক ভর্তুকি দেয় বলে সেখানে খাবারের দাম অত্যন্ত কম। নিরামিশাষী মোদি খেয়েছেন শাক, সালাদ, ডাল ও একটি তরকারি। খাওয়ার পর প্রধানমন্ত্রী ক্যানটিনের দর্শনার্থী খাতায় মন্তব্য লেখেন। পার্লামেন্ট ভবনের ক্যানটিনে খাবারের ন্যূনতম মূল্য ১২ রুপি। সবচেয়ে দামি চিকেন বিরিয়ানি—এক প্লেটের দাম ৩৪ রুপি।
এনডিটিভি