প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাসপোর্টের কপি চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করলেন বিচ্ছিন্ন থাকা স্ত্রী যশোদাবেন মোদি। গুজরাটের আহমেদাবাদে যশোদাবেন গত বুধবার আঞ্চলিক পাসপোর্ট অফিসে (আরপিও) এই আবেদন করেন। বিয়ের সনদ এবং স্বামীর সঙ্গে যৌথ হলফনামা না দেখাতে পারায় গত বছরের নভেম্বর মাসে যশোদাবেনকে পাসপোর্ট দেওয়া হয়নি। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যশোদাবেন বিদেশ যেতে চেয়েছিলেন। দুই আত্মীয়কে সঙ্গে করে একটি অটোরিকশায় চড়ে যশোদাবেন বুধবার আরপিওতে আসেন। মোদির প্রথম পাসপোর্ট, নবায়নকৃত পাসপোর্ট এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরের পাসপোর্টের কপি চেয়ে সেখানে আবেদন করেন।
ইকোনমিক টাইমস