প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে বালুচ জাতীয়তাবাদী নেতা আকবর বুগতি হত্যাকাণ্ডের আলোচিত মামলায় অভিযুক্ত করা হয়েছে। কোয়েটার একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) গতকাল বুধবার এ পদক্ষেপ নেন। আকবর বুগতির ছেলে জামিল এ মামলায় পারভেজ মোশাররফসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করেছেন। বেলুচিস্তানের উচ্চ আদালত এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটিসি পারভেজ মোশাররফকে বেশ কয়েকবার আদালতে হাজিরহওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত হননি। আগে নিরাপত্তার অভাবের কথা বললেও গতকাল শুনানিতে আইনজীবীরা তাঁর অসুস্থতার কথা বলেন। ডন