মেয়র ও তিন মন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কলকাতা পৌর করপোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায় একই সঙ্গে বিধানসভার সদস্য এবং আবাসন, দমকল ও পরিবেশমন্ত্রী। এভাবে মেয়র এবং একাধিক মন্ত্রীর পদে একই ব্যক্তির যুক্ত থাকা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী—এই দাবি নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে কলকাতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ ডেমোক্রেসি’। হাইকোর্ট এ ব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছেন। আরজিতে বলা হয়েছে, দুটি পদই নির্বাচিত জনপ্রতিনিধির। কিন্তু মেয়র নির্বাচিত করেন পৌরসভার কাউন্সিলরেরা। পৌরসভার কর্মপদ্ধতি স্বাধীন সরকারের মতো। আর মন্ত্রীকে চলতে হয় নিয়োগদাতা মুখ্যমন্ত্রীর নির্দেশে। ফলে একই ব্যক্তির দুটি পদে থাকা গণতন্ত্রের পক্ষেÿশুভ নয়।