মেয়ে ঢুকিয়ে শিক্ষককে ফাঁসানোর হুমকি তৃণমূল নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার তালদিতে মোহনচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নস্করকে ‘অফিসে মেয়ে ঢুকিয়ে ফাঁসিয়ে’ দেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা।
তালদি পঞ্চায়েতের উপপ্রধান কালীচরণ মাল এবং পঞ্চায়েতের সদস্য মানবেন্দ্র সর্দার স্কুলের প্রধান শিক্ষককে গতকাল শুক্রবার ওই হুমকি দেন।
স্কুল ভবনের একটি অংশ নির্মাণ করার সময় পঞ্চায়েতের সদস্য মানবেন্দ্র সর্দার ওই জায়গা নিজের বলে দাবি করেন। পরে স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। এ নিয়ে মীমাংসা করার সময় ওই দুই নেতা প্রধান শিক্ষককে হুমকি দেন। তাঁরা প্রধান শিক্ষককে বলেন, ‘অফিসে মেয়ে ঢুকিয়ে ফাঁসিয়ে দিব।’
এ ঘটনার পর প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নস্কর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত জুনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার চৌমাহায় তৃণমূল আয়োজিত এক জনসভায় সাংসদ তাপস পাল বিরোধী বাম দলকে হুমকি দেন। তিনি বলেন, ‘ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেব।’