প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিজুড়ে আগামী ২২ জানুয়ারি ‘মোটরগাড়িবিহীন দিবস’ পালিত হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল রোববার এ ঘোষণা দিয়েছেন। তিনি নিজেও সেদিন সাইকেল চালিয়ে কাজে যাবেন। এর আগে দিল্লির বিভিন্ন এলাকায় আংশিকভাবে এ দিবস পালিত হয়েছে। নগরের দ্বারকা এলাকায় আয়োজিত এক সমাবেশে কেজরিওয়াল বলেন, তাঁর সরকার মোটরগাড়িবিহীন দিবসের প্রতীকী রূপকে বাস্তবে রূপ দিতে চায়। তিনি ২২ জানুয়ারি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সাইকেল বা গণপরিবহনে চড়তে অফিসযাত্রীদের প্রতি আহ্বান জানান। যানজট নিরসন ও পরিবেশদূষণ হ্রাস এ মোটরগাড়িবিহীন দিবস পালনের লক্ষ্য।
পিটিআই