চীন সফরে নতুন 'মাইলফলকের' প্রত্যাশা মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চীন সফরের শুরুতেই দেশটির প্রাচীন শহর শিয়াং গেছেন। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চীন সফরের শুরুতেই দেশটির প্রাচীন শহর শিয়াং গেছেন। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

‘আমি মনে করি, আমার এ চীন সফর ভারত ও চীনের বন্ধুত্বকে কেবল গভীরই করবে না, এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন মাইলফলক স্থাপন করবে।’
এমন প্রত্যাশাকে সামনে রেখে চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে চীন পৌঁছান মোদি। এ সফর শেষে মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া যাবেন। 
সফরের শুরুতেই মোদি গেছেন চীনের প্রাচীন শহর শিয়াং। এটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদি বাড়ি। সেখান থেকে মোদির বেইজিং ও সাংহাই যাওয়ার কথা। 
মোদি আত্মপ্রত্যয়ের সঙ্গে আশা প্রকাশ করেন, তাঁর এই সফরে পারস্পরিক আস্থার বিষয়টি গভীর হবে এবং দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়নে তিনি সক্ষম হবেন। 
চীনের সাংবাদিকদের সঙ্গে মোদি গতকাল বুধবার নয়াদিল্লিতে অনেকক্ষণ কথা বলেন। তিনি তাঁদের বলেন, তাঁর এই সফর শুধু ভারত-চীন সম্পর্ককেই এক অন্য উচ্চতায় নিয়ে যাবে তা-ই নয়, তা এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে একটি ‘মাইলফলক’ হয়ে থাকবে। 

চীনের সঙ্গে ভারতের যে বিরোধ রয়েছে, এর উল্লেখ করে মোদি বলেন, ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এসব মোকাবিলা করা হয়েছে। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভূত উন্নতি হয়েছে।
চীনের পর মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়া সফর শেষে ১৯ মে দেশে ফিরবেন মোদি।