মোদি যাবেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ বুধবার যে ইফতার পার্টির আয়োজন করেছেন, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না-ও যেতে পারেন। আজ সন্ধ্যায় তাঁর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের বৈঠক নির্ধারিত আছে। মোদি গত বছরও রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে কংগ্রেসের সূত্র বলছে, বিজেপির নেতা প্রধানমন্ত্রী মোদি ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্কিত একটি অনুষ্ঠানে উপস্থিতি এড়াতে চান। কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা ওই বৈঠক অন্য সময়ে আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। সমালোচকদের মতে, ইফতার অনুষ্ঠানে মোদির অনুপস্থিতি ভারতের ধর্মনিরপেক্ষ চেতনাকে খাটো করে দেখার শামিল হবে।
এনডিটিভি