মোদির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা কমিশন বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংস্থার বিকল্প খুঁজতে নতুন ধারণা দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। এ জন্য সরকারের পক্ষ থেকে ওয়েবসাইটে সবার মতামত দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মোদি বলেন, ‘প্রস্তাবিত সংস্থাকে একুশ শতকের ভারতের উপযোগী করে গড়ে তুলতে চাই। আমরা চাই নতুন ধারণা আসুক।’ গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে মোদি ৬৪ বছরের পুরোনো পরিকল্পনা কমিশনকে ‘সমাজতান্ত্রিক আমলের চিহ্ন’ অভিহিত করে একে বাতিল করে নতুন সংস্থা গড়ার ঘোষণা দেন। সমকালীন অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখতেই এর প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
পিটিআই