মোদির জন্য যশোদাবেনের পূজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বামীর মঙ্গল কামনায় আমি এখানে এসেছি পূজা দিতে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তিনি যেন তাঁকে (স্বামী মোদি) দীর্ঘ জীবন দান করে দেশের মানুষকে সেবা করার শক্তি দেন।’
গতকাল শুক্রবার যশোদাবেন গুজরাটের বাগদামে বীরভদ্র মন্দিরে পূজা দেন। পূজার পর যশোদাবেন বলেন, তিনি প্রতি গুজরাটি মাসের পঞ্চম দিনে এই মন্দিরে এসে স্বামীর মঙ্গল কামনায় পূজা দেবেন।
পূজা দেওয়ার সময় যশোদাবেনের সঙ্গে ছিলেন তাঁর ভাই অশোক মোদি। দিদির (যশোদাবেন) নিরাপত্তার জন্য গুজরাট সরকার ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান অশোক মোদি।