মোদির তিরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ‘উপহার’ দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় একজন মন্ত্রী। বিষয়টি জানতে পেরে ওই মন্ত্রীর ওপর রুষ্ট হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিপরিষদের সভায় তাঁকে তিরস্কার করে মোদি বলেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য। অভিযুক্ত মন্ত্রী সাংবাদিকদের ‘উপহার’ দেওয়ার বিষয়ে নিজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি মোদি। নাম প্রকাশ করা না হলেও ওই মন্ত্রী অপেক্ষাকৃত তরুণ ও মোদির আস্থাভাজন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
টাইমস অব ইন্ডিয়া