মোদির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসারাত আলম নামের ওই নেতাকে গত সপ্তাহান্তে মুক্তি দেয় কাশ্মীরের নতুন রাজ্য সরকার। ২০১০ সালে কাশ্মীরে ভারতবিরোধী ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার অভিযোগে তাঁকে আটক রাখা হয়েছিল। তাঁকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার ভারতের পার্লামেন্টে হট্টগোল করেন বিরোধীদলীয় সদস্যরা। এতে করে পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন মুলতবি করা হয়।

এএফপি