মোদির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গন্ধীর জন্মদিন কাল বৃহস্পতিবার। ভারতে এটি সরকারি ছুটির দিন। এমন দিনে একটু আয়েশ করার কত কথাই তো ভাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এবার বুঝি আর তা হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন, এদিন সবাইকে কর্মস্থলে যেতে হবে। নিজ নিজ কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে। শৌচাগারও নিজ হাতে ধুয়ে-মুছে সাফ করতে হবে। মোদিও হয়তো ঝাঁড়ু হাতে নেমে পড়বেন নয়াদিল্লির রাস্তায়। এএফপি