মোদির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের ছুটি নেওয়া নিরুৎসাহিত করেছেন। আরও বলেছেন সরকারি ছুটির দিনেও কাজ করার জন্য তৈরি থাকতে। গত সোমবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে দেওয়া ২০ মিনিটের এক ভাষণে এ রকম একগুচ্ছ নির্দেশনা দেন মোদি। মন্ত্রিসভায় নতুন ২১ সদস্য অন্তর্ভুক্তির পরদিনই তিনি এ ভাষণ দেন। ‘কাজপাগল’ বলে পরিচিত মোদি গত ছয় মাসে একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অনুষ্ঠানের আয়োজন করেছেন সরকারি ছুটির দিন, এমনকি সাপ্তাহিক ছুটির দিনে। পার্লামেন্ট চলার সময় অপ্রয়োজনীয় বিদেশ সফর বাদ দিয়ে পার্লামেন্টে সর্বোচ্চ উপস্থিতির ওপর জোর দেন মোদি। এ ছাড়া প্রতিমন্ত্রীদের আস্থায় নেওয়ার জন্য তিনি মন্ত্রীদের আহ্বান জানান।
এনডিটিভি