প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার বিধানসভায় বিক্ষোভ করেছেন মন্ত্রীসহ রাজ্যের তৃণমূলের বিধায়কেরা। তাঁরা অবিলম্বে নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে বলেন, দেশকে বাঁচাতে মোদিকে হঠাতে হবে। তাঁরা ঘোষণা দেন, আজ বৃহস্পতিবারও একই ইস্যুতে রিজার্ভ ব্যাংকের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রিজার্ভ ব্যাংক পশ্চিমবঙ্গ শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেলের গতকাল দুই দিনের সফরে কলকাতা আসার কথা।