মোদির সফরে 'জনকারফিউ'র ডাক মণিপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে ‘জনকারফিউ’র ডাক দিল মণিপুরের বিদ্রোহী সংগঠনগুলো। আজ নির্বাচনী প্রচারে উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যে যাওয়ার কথা মোদির।
ছয়টি বিদ্রোহী সংগঠনের সমন্বয়কারী গ্রুপ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজ্যবাসীকে আজ সকাল ছয়টা থেকে মোদি মণিপুর ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত সার্বিক হরতাল পালনের ‘নির্দেশ’ দিয়েছে। জঙ্গিদের অভিযোগ, ফের মণিপুরের জনগণের সঙ্গে প্রতারণার জন্যই আসছেন ভারতের প্রধানমন্ত্রী। বয়কট করতে হবে মোদির সফর।
জঙ্গিদের এ আহ্বানের পর নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের রাজধানী ইম্ফল শহর। আজ এক ঘণ্টার জন্য ভোট প্রচারে আসছেন মোদি। শহরের লাংজিং আচুবা মাঠে ভাষণ দেবেন মোদি।