প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ সালে ভারতের গুজরাটে সংঘটিত মুসলিমবিরোধী দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে সমালোচনা করায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া গুজরাটের ওই আইপিএস কর্মকর্তার নাম সঞ্জিব ভাট। তবে তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। গুজরাট দাঙ্গা বিষয়ে গুজরাট সরকার ও সে সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিখিত বিবৃতি দিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা। গুজরাটের ওই দাঙ্গায় নিহতদের বেশির ভাগই ছিলেন মুসলিম।
বিবিসি