প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করলেন মোদি। কেজরিওয়ালের উপদেষ্টা নগেন্দ্র শর্মা গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তাঁরা অন্তত ১০ দিন আগে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেন। কিন্তু জানানো হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজকর্মে ব্যস্ত আছেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ও লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা করতে চান কেজরিওয়াল।
এনডিটিভি