দার্জির্লিং পাহাড়ের বরফ গলতে শুরু করেছে। অবশেষে আন্দোলনে ক্লান্ত বিমল গুরুংরা দার্জিলিংয়ে স্বাভাবিক অবস্থা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে ২ মাস ১২ দিন ধরে চলা অনির্দিষ্টকালের বন্ধে দার্জিলিংয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সামনে দুর্গাপূজা। পূজায় পর্যটকেরা ভিড় করেন পাহাড়ে। এতে বেচাকেনা হয়। পাহাড়ের মানুষও আয় করার পথ পায়। তাই এসব কথা বিবেচনা করে এবার পাহাড়ের আন্দোলনকারী গোর্খা জনমুক্তি মোর্চা অনেকটা নরম হয়েই নিঃশর্তভাবে ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানিয়েছে।
তবে এবার আলোচনার জন্য কোনো পূর্বশর্ত আরোপ করেনি জনমুক্তি মোর্চা। মোর্চার নেতা বিনয় তামাং গত সোমবার স্পষ্ট বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরানোর দায়িত্ব শুধু বাসিন্দাদের নয়। রাজ্য এবং কেন্দ্রের ওপরও সমান দায় বর্তায়।