প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাসিধে একটি বাড়িতে থাকতেন তাঁরা দুই বোন। বড় বোন একসময় স্কুলে চাকরি করতেন। আর ছোট বোন প্রতিবন্ধী। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার মানিকা গ্রামে। আশালতা ও অলকা ভট্টাচার্য নামের দুই বোনের কেউই বিয়ে করেননি। দুটি ভাই থাকলেও তেমন সম্পর্ক ছিল না। হঠাৎ বড় বোনের মৃত্যু হলে সৎকারের টাকার খোঁজ করতে গিয়ে চোখ ছানাবড়া গ্রামবাসীর। বাড়িতে রাখা ব্যাগ, সুটকেস আর থলি ভরতি শুধু টাকা আর টাকা। পাঁচ ঘণ্টা ধরে গুনে দেখা যায় মোট ১১ লাখ ৫ হাজার ৭৮৫ টাকা জমিয়ে রেখেছেন বড় বোন। টাকার দাবিদার নিয়ে শুরু হয় দৌড়ঝাঁপ। চলে আসেন ভাইসহ স্বজনেরা। কলকাতা প্রতিনিধি