যশোদাবেনের পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোদাবেন
যশোদাবেন

স্বামীর মঙ্গল কামনায় পূজা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পত্নী যশোদাবেন। গত শুক্রবার তিনি গুজরাটের বাগদামে বীরভদ্র মন্দিরে পূজা দেন। পরে তিনি বলেন, ‘স্বামীর মঙ্গল কামনায় আমি এখানে এসেছি পূজা দিতে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তিনি যেন তাঁকে দীর্ঘ জীবন দান করে দেশের মানুষের সেবা করার শক্তি দেন।’ যশোদাবেন আরও বলেন, তিনি প্রতি গুজরাটি মাসের পঞ্চম দিনে এই মন্দিরে এসে স্বামীর মঙ্গল কামনায় পূজা দেবেন। এ সময় যশোদাবেনের সঙ্গে তাঁর ভাই অশোক ছিলেন।
কলকাতা প্রতিনিধি