যুক্তরাজ্যে যাচ্ছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

তিন দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনের উদ্দেশে আজ বৃহস্পতিবার সকালে দিল্লি ছেড়েছেন তিনি।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন মোদি। সফরকালে তিনি দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন।
এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক বন্ধন দৃঢ় করবে বলে আশা মোদির। এ ছাড়া এই সফরের মধ্য দিয়ে ভারতে আরও বিনিয়োগ আসবে বলেও মোদির বিশ্বাস।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের পারস্পরিক অগ্রগতির জন্য একটা সুযোগ।