যুক্তরাষ্ট্রসহ তিন দেশ সফরে মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার যুক্তরাষ্ট্রসহ তিন দেশ সফরে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সামনাসামনি বৈঠক হবে তাঁর।
কাল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদির পর্তুগালে যাওয়ার কথা ছিল। মঙ্গলবার তিনি নেদারল্যান্ডস সফরে যাবেন।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সফরে পর্তুগালের উদ্দেশে নরেন্দ্র মোদি রওনা হয়েছেন। এরপর যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস সফরে যাবেন তিনি।