যুক্তরাষ্ট্রে 'বিদ্বেষপ্রসূত হামলায়' ভারতীয় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনিবাস কুচিভটলা
শ্রীনিবাস কুচিভটলা

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে গত বৃহস্পতিবার একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা ও আরেকজনকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
বুধবার এক পানশালায় সংঘটিত এ ঘটনাকে সম্ভাব্য বিদ্বেষপ্রসূত হামলা হিসেবে তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ। ক্যানসাসের জনসন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টিফেন হাউয়ি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যাডাম পিউরিনটন নামের এ হামলাকারীর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে একজনকে হত্যা ও একইভাবে দুজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গুলিতে নিহত ভারতীয় হলেন শ্রীনিবাস কুচিভটলা (৩২)। তাঁর আহত বন্ধু অলোক মাদাসানি।