যুদ্ধ ভূমিকায় নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার নারী সেনাদের যুদ্ধ-সংক্রান্ত ভূমিকায় পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, রণাঙ্গন বাদ দিয়ে সশস্ত্র বাহিনীর অন্যত্র নারীদের সংখ্যা বাড়ানো হবে। পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (এনডিএ) গতকাল শনিবার একটি ব্যাচের বিদায়ী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন পারিকার। তিনি বলেন, ‘যদি রণাঙ্গনে কোনো নারী সেনা বন্দী হন, তবে কী ঘটবে ভাবুন? তাই তাঁদের রণাঙ্গনে পাঠানোর কোনো পরিকল্পনা নেই।’ পারিকার বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো হবে। ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়ানো হবে।’
এনডিটিভি