প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য দপ্তর ঘেরাও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্তফার দাবিতে ডাকা রাজ্য যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল পুলিশ ও বিজেপি কর্মীদের বাধার মুখে পণ্ড হয়েছে গতকাল সোমবার। বেলা তিনটার দিকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে বিজেপির রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল অগ্রসর হন যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। এ সময় যুব কংগ্রেসের নেতা-কর্মীরা মোদির পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এগিয়ে আসেন বিজেপির কর্মী-সমর্থকেরা, শুরু হয় ধস্তাধস্তি। পুলিশও চড়াও হয় যুব কংগ্রেসের সমর্থকদের ওপর।