প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ হাজার মানুষের সঙ্গে প্রাচীন ভারতীয় এই শরীর চর্চায় যোগ দিলেন। পাঞ্জাবের চণ্ডীগড়ে গতকাল মঙ্গলবার এই বিশাল সমাবেশে তিনি যোগ ব্যায়ামকে গণ-আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
চণ্ডীগড়ের ক্যাপিটল কমপ্লেক্সে অনুষ্ঠিত এ গণব্যায়ামে নরেন্দ্র মোদি সাদা ট্র্যাক সুট পরে কয়েকটি আসন করেন।
ভারতীয় পণ্ডিতদের মতে, অন্তত পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষে যোগ ব্যায়ামের উদ্ভব।
যোগ ব্যায়ামকে ভারতই সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে—মন্তব্য করে এ সময় মোদি বলেন, যোগ ব্যায়ামের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তিনি এর সঙ্গে ধর্মকে জড়িয়ে বিতর্ক তৈরি না করতে আহ্বান জানান। মোদির মতে যোগ ব্যায়াম হলো, বিনা খরচে স্বাস্থ্য সুরক্ষা।
ভারতের পাশাপাশি বিশ্বের ১৩৫টি দেশে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালিত হয়।