যোগ দেবে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের (সিপিইউ) বৈঠকে যোগ দিতে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে ওই বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে ভারত। গতকাল শুক্রবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, অন্য সব রাজ্যের বিধানসভার স্পিকারকে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছে ইসলামাবাদ। আজ (শুক্রবার) সব রাজ্যের বিধানসভার স্পিকারদের সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়, জম্মু ও কাশ্মীরের স্পিকারকে আমন্ত্রণ জানানো না হলে সিপিইউ বৈঠক বর্জন করা হবে।
পিটিআই