যোগী আদিত্যনাথের রাজ্যে গরু শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগী আদিত্যনাথ। ছবি: আইএএনএস
যোগী আদিত্যনাথ। ছবি: আইএএনএস

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে এবার গড়া হচ্ছে গরু শিল্প। গত মঙ্গলবার এই শিল্প গড়ার জন্য নির্দেশিকাও জারি করেছে উত্তর প্রদেশ সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের ৭৫টি জেলায় গড়া হবে গরু সুরক্ষা সমিতি ।

এই সমিতির সভাপতি হবেন জেলা প্রশাসক আর সহসভাপতি হবেন পুলিশ সুপার ও জেলার উন্নয়ন কর্মকর্তা। সদস্যসচিব থাকবেন জেলার পশুপালন অধিকর্তা। এই কমিটির কাজ হবে গরুর নিরাপত্তাবিধানসহ রাজ্যের গরু শিল্পকে উন্নত করা।

এই গরু শিল্প থেকে দুধ উৎপাদনের পাশাপাশি গো-মূত্র ও গোবর থেকে তৈরি করা হবে বায়োগ্যাস, কম্পোজড সার, সাবান, ধূপকাঠি, মশার কয়েল, ফিনাইলসহ নানাবিধ পণ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু করেছে জেলা প্রশাসন।