রজনীকান্ত পদ্মবিভূষণ, সানিয়া পদ্মভূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত এ বছর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মবিভূষণ’ পাচ্ছেন। টেনিস তারকা সানিয়া মির্জা পাবেন ‘পদ্মভূষণ’ পুরস্কার। মোট ১১৩ জন ‘পদ্ম’ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম গতকাল সোমবার ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির।
পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী —এই তিনটি শ্রেণিতে পদ্ম পুরস্কার দেওয়া হবে। পদ্মবিভূষণ দেওয়া হবে ১০ জনকে আর পদ্মভূষণ দেওয়া হচ্ছে ২০ জনকে। রজনীকান্ত ছাড়া ‘পদ্মবিভূষণ’প্রাপ্ত হলেন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা প্রয়াত ধীরুভাই আম্বানি, আধ্যাত্মিক গুরু রবিশঙ্কর, গণমাধ্যম ব্যক্তিত্ব রামোজি রাও, জম্মু ও কাশ্মীরের সাবেক রাজ্যপাল জগমোহন, নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি।
সানিয়া মির্জার সঙ্গে পদ্মভূষণপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভারতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রবার্ট ডি ব্ল্যাকওয়েল, ভারতের মহাহিসাব নিরীক্ষক বিনোদ রাই ও অভিনেতা অনুপম খের। আর পদ্মশ্রীর তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন অভিনেতা অজয় দেবগন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।